জন্ম- ১৯ জুন ২০০২ শেরপুর জেলার নকলা উপজেলার তালুকদার মোড়ে। স্নেহময় পিতার নাম ফরিদ আহাম্মদ তালুকদার ও মাতার নাম মাহমুদা আক্তার। চার ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা: মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, নকলা, শেরপুর হতে এসএসসি এবং সরকারি হাজী জালমামুদ কলেজ, নকলা, শেরপুর হতে এইচএসসি সম্পন্ন করেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে বিএসসি (সেশন ২০১৯-২০) সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে এমএসসি (সেশন ২০২৩-২৪) এ অধ্যয়নরত আছেন।