আবদুল খালেক

আবদুল খালেক

আবদুল খালেক

পরিচিতি:

আবদুল খালেক একজন লেখক, কবি ও প্রকৌশলী। পেশাগতভাবে তিনি প্রকৌশলী হলেও তার সাহিত্য চর্চা শুরু হয় তার স্কুল জীবনে। স্কুল জীবন থেকেই তিনি গল্প, ছড়া ও কবিতা লেখা শুরু করেন। তখন থেকেই মাসিক সাহিত্য পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। তিনি তার পুরো ছাত্রজীবনেই লেখাপড়ার পাশপাশি নিয়মিত সাহিত্য চর্চা করে এসেছেন। তিনি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, কবিতা, ছড়া, ভ্রমণ কাহিনি, ধর্মীয় বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করে তার দক্ষতার প্রমাণ রেখেছেন। তার সেই লেখার প্রক্রিয়া এখনও চলমান আছে। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মিরকুটিয়া ইউনিয়নের জোতপাড়া গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মুন্সি ওয়াজেদ আলী এবং মা’র নাম বেগম তহুরা খাতুন। তার পৈত্রিক নিবাস একই ইউনিয়নের খাসদেলদারপুর গ্রামে। ছোটবেলায় গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষা শেষ করে রাজশাহী কলেজিয়েট স্কুলে দু’বছর লেখাপড়া করেন। তারপর টাঙ্গাইলের এলাসিন তারক-যোগেন্দ্র হাই স্কুলে এসে সেখান থেকে ১৯৬৯ সনে প্রথম বিভাগে তিনটি লেটার মার্কসহ কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ১৯৭৮ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরে স্ট্যামফোর্ড বিশ^বিদ্যালয় ঢাকা থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর একজন ফেলো। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরপরই তিনি ১৯৭৮ সনে প্রথম কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮০ সনে বিএডিসি’তে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং ২০১০ সনে নির্বাহী প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মুহুরী সেচ প্রকল্পে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 3 টি পণ্য

18% ছাড়

মানুষ ও দেবতা

মানুষ ও দেবতা

৳ 123 ৳ 150
নসীম হিজাযী
loader

10% ছাড়

নামায (মাওলানা আবদুল খালেক)

নামায (মাওলানা আবদুল খালেক)

৳ 180 ৳ 200
আব্দুল খালেক
loader

10% ছাড়

নারী ও সমাজ

নারী ও সমাজ

৳ 315 ৳ 350
আব্দুল খালেক
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন