নুরুজ্জামান লাবু

নুরুজ্জামান লাবু

নুরুজ্জামান লাবু

পরিচিতি:

নুরুজ্জামান লাবু এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন। সাংবাদিকতাসহ বৃহৎ পরিমণ্ডলে এ নামেই সমাধিক পরিচিত হলেও তার প্রকৃত নাম নুরুজ্জামান মন্ডল। জন্ম ১৯৮১ সালের ১ অক্টোবর। পেশাগত জীবনে প্রতিবেদক হিসেবে তিনি পাক্ষিক অন্যদিন, সাপ্তাহিক ২০০০, দৈনিক যায়যায়দিন, দৈনিক সকালের খবর, দৈনিক মানবজমিন, বাংলা ট্রিবিউন এর মত শীর্ষস্থানীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন দৈনিক বাংলায়। অপরাধ বিষয়ক সাংবাদিক হিসেবে নুরুজ্জামান লাবুর রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদন। যার অনেকগুলোই জাতীয় ঘটনাবলীকে আন্দোলিত করেছে, আলোচিত হয়েছে। লেখালেখি তার নেশা। হাতেখরি কৈশোরেই। বস্তুনিষ্ঠ ও গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে নুরুজ্জামান লাবুর ঝোঁক ও নিষ্ঠা সর্বমহলে সুবিদিত, প্রশংসিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটে যাওয়া সন্ত্রাসী ও জঙ্গি হামলার ঘটনাবলী নিয়ে তার প্রতিবেদনসমূহ গভীরতা ও নৈর্বক্তিকতার নিরিখে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে। একই সঙ্গে তা নির্মোহ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপনে সমর্থ হয়েছে।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 1 টি পণ্য

25% ছাড়

হোলি আর্টিজান

হোলি আর্টিজান

৳ 300 ৳ 400
নুরুজ্জামান লাবু
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন