নিশাত সুলতানা

নিশাত সুলতানা

নিশাত সুলতানা

পরিচিতি:

নিশাত সুলতানা একজন বাংলাদেশী কলামিষ্ট, শিশুসাহিত্যিক ও মানবাধিকার কর্মী। কর্মজীবনে ’নিশাত সুলতানা’ নামে পরিচিত হলেও বাবা-মা, নিকটজন ও বন্ধুবান্ধবরা ’পূরবী’ নামেই ডাকেন। জন্ম উত্তরবঙ্গের নওগাঁ জেলায়। শৈশব ও কৈশোর কেটেছে ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ জেলা শহরে। পড়েছেন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নওগাঁ সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বাবা এ,কে,এম, নূরুজ্জামান এবং মা সেলিমা বানুর দ্বিতীয় সন্তান তিনি। যদিও কর্মজীবনের শুরু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে, পরবর্তীতে যুক্ত হন বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে। তিনি কাজ করেছেন কনসার্ন ইউনিভার্সেল, সেভ দ্য চিলড্রেনের মত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে কর্মরত আছেন পৃথিবীর সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকে। সাতাশতম বিসিএসে যোগদান করে তিনি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কিছুদিন দায়িত্বও পালন করেন। শিশুদের জন্য অদ্ভূত সুন্দর একটা পৃথিবী নির্মাণ করতে চান তিনি। তাঁর রচিত শিশুতোষ বইগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে ’নিপুর রঙিন একদিন’ ,’পুটুর বদলে যাওয়া’ ও ’কাক ও বকের একদিন’। পাঠক নন্দিত লেখিকা নিশাত সুলতানা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 1 টি পণ্য

16% ছাড়

ডিজিটাল দৈত্য ও রিমির আশ্চর্য পেনসিল বক্স
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন