জামাল রেজা

জামাল রেজা

জামাল রেজা

পরিচিতি:

একাত্তরের পাঁচ জুলাই নরসিংদীর শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মেছি আমি। সৌভাগ্য আমার, কলেজে পড়া পর্যন্ত গ্রামেই ছিলাম। সেই জীবনটাকে স্বরূপ সন্ধানের মতো করে লেখার মধ্য দিয়ে এখনও আমি খুঁজি। সন্ধ্যা পালানো শিয়ালের ডাক কিংবা দূর থেকে ভেসে আসা বাঁশির সুর এখনও আমাকে আবেশে উতলা করে। গভীর রাতের প্রহরে প্রহরে ডাহুকের হুঁশিয়ারি ডাক কিংবা ভোরের বাতাসে কচি নিমপাতার কাঁপন আমাকে এখনও নিয়ে যায় সে-ই শৈশবে। আমি হাতড়াই! আমি কাতরাই!! পেশা শুরু করেছিলাম সাংবাদিকতা দিয়ে। সাত বছর বিভিন্ন পত্রিকায় গুণী ও জ্ঞানীজনদের সঙ্গে কাজ করেছি। পরবর্তীতে চ্যানেল আইতে যুক্ত হই। এখনও অনুষ্ঠান নির্মাণ করছি চ্যানেল আইতে। লেখালেখির শুরুটা শৈশবে। আমি তখন সেভেনে পড়ি। আমার লেখা কবিতা বাংলাদেশ বেতারে পাঠ করা হলো। সেই থেকেই নিয়মিত লেখালেখি আমার। পরবর্তীতে আর কবিতা নয়Ñ গান, টিভি নাটক এবং গল্প উপন্যাস লিখছি। অনেক লেখার কারণেই হয়তো ইতোমধ্যে বেশকিছু পুরস্কারও পেয়েছি। যা-ই লিখি, ভালো লাগে। পড়ে আনন্দ পাই। বন্ধুরা উৎসাহ দেয়। কিন্তু বই হয়ে বাজারে এলে প্রতিবারই নিজের লেখা পড়ে মনে হয়, ধুর ছাই, কী লিখলাম? এসব আর লিখবো না। ঘুমভাঙ্গা ভোরের মতো আবারও আমার আকাশে সূর্য ওঠে। ফোটে আলো। লিখতে বসে যাই আমি। মনন এবং চেতনাকে পাশাপাশি রেখে লিখতে চেষ্টা করি। ইচ্ছে করে প্রেম ভালোবাসার কথাগুলো সাজিয়ে লিখতে। ওসবের কত কিছুই না অজানা থেকে যায়! জীবনেও থাকে না বলা কতো কথা। কে রাখে সেই খবর!!

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 5 টি পণ্য

25% ছাড়

দরজার ওপাশে হৃদি

দরজার ওপাশে হৃদি

৳ 413 ৳ 550
জামাল রেজা
loader

20% ছাড়

পুতুল ভূতের গল্প

পুতুল ভূতের গল্প

৳ 200 ৳ 250
জামাল রেজা
loader

20% ছাড়

আদুরীর আজব কাণ্ড

আদুরীর আজব কাণ্ড

৳ 120 ৳ 150
জামাল রেজা
loader

20% ছাড়

বুক পকেটে ভূত

বুক পকেটে ভূত

৳ 120 ৳ 150
জামাল রেজা
loader

20% ছাড়

ঋতুর ছড়া মাসের ছড়া

ঋতুর ছড়া মাসের ছড়া

৳ 56 ৳ 70
জামাল রেজা
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন