ড. সফিউদ্দিন আহমদ

ড. সফিউদ্দিন আহমদ

ড. সফিউদ্দিন আহমদ

পরিচিতি:

প্রফেসর ড. সফিউদ্দিন আহমদ শিকড় সন্ধানী মৌলিক গবেষক ও সৃজনশীল সাহিত্যিক এবং একজন সম্মোহক অধ্যাপক হিসেবে নন্দিত। সাহিত্য ও সংস্কৃতি চর্চার ঔজ্জ্বল্যে ভাস্বর, কৃতী সন্তানের রত্নভূমি রায়পুরা তার জন্ম ১৯ অক্টোবর ১৯৪৩ সনে । তিনি বাংলা ও লজিকে লেটার মার্কসহ ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স ও এম-এ'র একজন কৃতী ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে এবং বিশ্বভারতীতে রবীন্দ্র সাহিত্যের ওপর উচ্চতর পর্যায়ে পড়াশোনা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন । ড. সফিউদ্দিন আহমদ-এর গবেষণা ও সাহিত্যকর্ম বহু বিচিত্র মাত্রিকা। তার গদ্য ছন্দিত, ধ্বনি তরঙ্গময় ও অনুপ্রাসের অভিযোজনায় রস মাধুর্য এবং আকর্ষণীয় ও সুখপাঠ্য। বাংলা একাডেমী থেকে প্রকাশিত দশটি গবেষণা গ্রন্থসহ তার মোট গবেষণা গ্রন্থ ৩৫টি এবং এ সব গ্রন্থ দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে পাঠ্য তালিকাভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা পত্রিকা, বাংলা একাডেমী গবেষণা পত্রিকা, যাদবপুর, কোলকাতা ও বিশ্বভারতী গবেষণা পত্রিকায় তার পঞ্চাশটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অতি সাম্প্রতিক প্রকাশিত তার 'ভাষার সংগ্রাম-শিক্ষার সংগ্রাম’ ‘ইয়ং বেঙ্গল মুভমেন্ট ও ডিরোজিও' খুবই আলোড়ন সৃষ্টি করেছে। তার গ্রন্থ আমাদের গবেষণা সাহিত্যে এক মৌলিক ও অনন্য অবদান। তিনি একজন দক্ষ ও কৃতী অনুবাদক। প্লেটোর "The last days of socrates" নামক মহৎ গ্রন্থটি তিনি ‘সক্রেটিসের শেষ দিনগুলো' নামে অনুবাদ করেছেন এবং বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমী । এ ছাড়াও তিনি ডিরোজিও, জ্যা আর্তুর র্যাবো, পাবলো নেরুদা এবং টি.এস এলিয়টের কবিতা অনুবাদ করে পণ্ডিতজনের প্রশংসা অর্জন করেছেন ।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 5 টি পণ্য

20% ছাড়

সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদন্ড

সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদন্ড

৳ 240 ৳ 300
ড. সফিউদ্দিন আহমদ
loader

25% ছাড়

ডিরোজিও: জীবন ও সাহিত্য

ডিরোজিও: জীবন ও সাহিত্য

৳ 225 ৳ 300
ড. সফিউদ্দিন আহমদ
loader

15% ছাড়

বিদ্যাসাগরের আত্মজীবনী চিঠিপত্র ও উইল
loader

25% ছাড়

বাংলা গদ্যের বিকাশ এবং রূপ ও রীতি

বাংলা গদ্যের বিকাশ এবং রূপ ও রীতি

৳ 300 ৳ 400
ড. সফিউদ্দিন আহমদ
loader

20% ছাড়

বোদলেয়ারের কবিতা

বোদলেয়ারের কবিতা

৳ 176 ৳ 220
ড. সফিউদ্দিন আহমদ
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন