জ্যোতি বিকাশ বড়ুয়া

জ্যোতি বিকাশ বড়ুয়া

জ্যোতি বিকাশ বড়ুয়া

পরিচিতি:

১৯৪৩ সালে চট্টগ্রামের আনোয়ারা থানার তালসরা গ্রামের এক সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাষ্টার সুরেন্দ্র লাল বড়–য়া ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী ও শিক্ষাবিদ, বৃটিশ আমলে পরৈকোড়া ইউনিয়ন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, চট্টগ্রাম জেলা জুরী বোর্ডের সাবেক সদস্য, ‘সপ্তগ্রাম প্রজ্ঞাতিষ্য স্মৃতি সমিতি’র প্রতিষ্ঠাতা এবং “নিত্যপাঠ্য ধর্মপদ” নামে বিখ্যাত গ্রন্থের প্রণেতা। জ্যোতি বিকাশ বড়ূয়া ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনীয়ারিংএ স্নাতক হন। ১৯৬৬ সালে সরকারী চাকুরীতে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ‘সড়ক ও জনপথ দপ্তর’এ যোগ দেন। ১৯৯৯ সালে সড়ক ও জনপথ দপ্তরের ‘অতিরিক্ত প্রধান প্রকৌশলী’ হিসাবে অবসর গ্রহণ করেন। ১৯৯৫-৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রধান প্রকৌশলী’ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ‘বাংলাদেশ জাতিসংঘ সমিতি’র সহ-সভাপতি ও ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র আজীবন সদস্য। তিনি ১৯৯৪ সালে উত্তরবঙ্গের আদিবাসীদের সংগঠিত করে, আবার তাদের বিস্মৃত ধর্মে অর্থাৎ বৌদ্ধধর্মে ফিরিয়ে আনেন এবং রংপুরের মিঠাপুকুরে তাদের জন্য কেন্দ্রীয় বৌদ্ধবিহার “মিঠাপুকুর বেণুবন” বিহার প্রতিষ্ঠা করেন। তিনি আমেরিকা, কানাডা এবং ইউরোপ ও এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। ভারতীয় উপমহাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশে বৌদ্ধ-স্থাপনা ও প্রাচীন কীর্তিসমূহ বিশদভাবে দেখেছেন। তাঁর এই কার্যক্রম এখনো অব্যাহত আছে। এছাড়া তিনি অবসর জীবনে নিজেকে বৌদ্ধ কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যের উপর গবেষণা, বৌদ্ধচর্চা ও ধর্মভাবনা এবং বৌদ্ধ সাহিত্য ও ভ্রমণ কাহিনী রচনায় নিয়োজিত রেখেছেন। ইতিমধ্যে তাঁর আরো ১৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 4 টি পণ্য

25% ছাড়

শাসনধ্বজ প্রজ্ঞাতিষ্য মহাস্থবির

শাসনধ্বজ প্রজ্ঞাতিষ্য মহাস্থবির

৳ 188 ৳ 250
জ্যোতি বিকাশ বড়ুয়া
loader

25% ছাড়

তিব্বতে বৌদ্ধধর্ম বর্ণাঢ্য উত্তরণ

তিব্বতে বৌদ্ধধর্ম বর্ণাঢ্য উত্তরণ

৳ 150 ৳ 200
জ্যোতি বিকাশ বড়ুয়া
loader

25% ছাড়

ইউরোপ ভ্রমণ

ইউরোপ ভ্রমণ

৳ 225 ৳ 300
জ্যোতি বিকাশ বড়ুয়া
loader

25% ছাড়

দক্ষিণ এশিয়া ভ্রমণ

দক্ষিণ এশিয়া ভ্রমণ

৳ 150 ৳ 200
জ্যোতি বিকাশ বড়ুয়া
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন