কায়কোবাদ মিলন

কায়কোবাদ মিলন

কায়কোবাদ মিলন

পরিচিতি:

কায়কোবাদ মিলন বাংলাদেশের একজন অন্যতম লেখক ও সাংবাদিক। তাঁর জন্ম বরিশাল শহরে। তবে তাঁর স্থায়ী ঠিকানা কাঁঠালিয়া থানার শৌলজিয়ার মিয়া বাড়িতে। পেশায় তিনি পুরোদস্তুর সাংবাদিক। সংবাদমাধ্যমে আছেন প্রায় পাঁচ দশক ধরে। এই সময়ের সিংহভাগই কাজ করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায়, প্রায় চল্লিশ বছর। পেশাগত জীবনে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সংবাদ সংস্থায়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর নেতৃত্বে ছিলেন বেশ কিছু সময়। জাতীয় প্রেস ক্লাবের শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন পর পর দুই মেয়াদে। সাংবাদিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারত ও নেপাল সফর করেছেন। এরই সাথে তিনি ঢাকা সাব-এডিটর্স কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ঢাকায় অবস্থিত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্বরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিও করেছেন তিনি। কায়কোবাদ মিলন এর বই সমগ্র আধুনিক পাঠকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর লেখার ধরণ পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কায়কোবাদ মিলনের এর বই সমূহ হলো ‘মোসাদ (দুই খন্ড)’, ‘একাত্তরে পরাশক্তির যুদ্ধ’, ‘ঢাকা কলিকাতার যত যুদ্ধ’, ‘তুমি শুধু তুমি’ ইত্যাদি। তাঁর স্ত্রী দিলরুবা জলিল শাহিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। কায়কোবাদ মিলন বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গনে এক অন্যতম উজ্জ্বল নাম। লেখক ও সাংবাদিক হিসেবে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু সাড়া জাগানো লেখা ও প্রবন্ধ। সংবাদ মাধ্যমগুলোয় একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র হিসেবে সমাদৃত হচ্ছেন।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 3 টি পণ্য

25% ছাড়

জ্বিন

জ্বিন

৳ 150 ৳ 200
কায়কোবাদ মিলন
loader

15% ছাড়

মুসলিম লীগের ইতিহাস

মুসলিম লীগের ইতিহাস

৳ 340 ৳ 400
কায়কোবাদ মিলন
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন