ড. বদিউল আলম মজুমদার

ড. বদিউল আলম মজুমদার

ড. বদিউল আলম মজুমদার

পরিচিতি:

ড. বদিউল আলম মজুমদার একজন অর্থনীতিবিদ, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ এবং একজন উন্নয়নকর্মী । বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট'-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর। এছাড়া তিনি নাগরিক সংগঠন 'সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত ও অর্থবহ করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। একইসঙ্গে তিনি জাতীয় কন্যাশিশু অ্যাডভােকেসি ফোরাম’-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. বদিউল আলম মজুমদার ১৯৪৬ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা ও ঊনসত্তরের গণআন্দোলনে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন। ১৯৬৯-৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে স্কলারশিপ নিয়ে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। ড. বদিউল আলম মজুমদার 'ক্ল্যারমন্ট গ্র্যাজুয়েট স্কুল থেকে মাস্টার্স এবং কেইস। ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটোল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন । এছাড়া তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'-তেও দায়িত্ব পালন করেন । ১৯৯১ সালে ড. বদিউল আলম মজুমদার দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং ক্ষুধামুক্ত, আত্মনির্ভরশীল। বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ ও ‘সুজন’-এর সাথে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। বদিউল আলম মজুমদার বাংলাদেশের বহুল পরিচিত একটি নাম । তিনি জাতীয় দৈনিকগুলােতে নিয়মিত কলাম লিখে থাকেন, টেলিভিশন টক শাে’-তে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অংশগ্রহণ করেন এবং সম-সাময়িক বিষয়ে গণমাধ্যমে মতামত প্রকাশ। করেন। ইতিমধ্যে ড. বদিউল আলম মজুমদারের নয়টি গ্রন্থ এবং তাঁর সম্পাদনায় আরও চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 3 টি পণ্য

16% ছাড়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রাজনীতি
loader

16% ছাড়

উপজেলা পরিষদ নির্বাচন ২০০৯

উপজেলা পরিষদ নির্বাচন ২০০৯

৳ 1848 ৳ 2200
ড. বদিউল আলম মজুমদার
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন