মো: মেহেদী হাসান এসিএস

মো: মেহেদী হাসান এসিএস

মো: মেহেদী হাসান এসিএস

পরিচিতি:

মো. মেহেদী হাসান (মেহেদী) [Md. Mahadi Hasan ACS] একজন চার্টার্ড সেক্রেটারি এবং বর্তমানে একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে কর্মরত। বাবা মোঃ ওয়ানুর রহমান এবং মা সখের বানুর প্রথম সন্তান মেহেদীর জন্ম যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী গ্রাম আন্দুলিয়াতে। তিনি এস.এস.সি ও এইচ.এস.সি-তে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বোর্ড বৃত্তি লাভ করেন। মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগ হতে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। তিনি আইসিএসবি-এর ইতিহাসে প্রথমবারের মতো ওয়ান সিটিং-এ স্কলারশিপসহ সিএস (চার্টার্ড সেক্রেটারি) পাশ করা দুইজন কৃতি শিক্ষার্থীর একজন। মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), ঢাকা বিশ্ববিদ্যালয় জোন, চৌগাছা ছাত্র কল্যাণ সমিতি ও MIS WEB এর সাবেক সভাপতি। মেহেদী পাঞ্জেরী পাবলিকেশন্স-এর সৃজনশীল মাস্টার রাইটারদের মধ্যে অন্যতম এবং বানিজ্য বিভাগের অসংখ্য বই, গাইড, মেইড ইজি প্রণয়নের সাথে ২০১০ সাল থেকে সংশ্লিষ্ট রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য ‘বিজনেস মেরিট’ এবং ‘একাউন্টিং মেরিট’ নামে দুইটি বই প্রকাশ করেন। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন “চাঁদে মানুষ” নামে একটি সৃজনশীল রচনার মাধ্যমে তার লেখালেখিতে হাতেখড়ি। তার ‘ঘটকের প্রেম’, ‘তোমারই অপেক্ষায় ..’, এবং ‘প্রত্যাবর্তণ’ গল্পগুলি দারুণ জনপ্রিয় ছোট গল্প। এযাবত তার ০৪ টি আর্টিকেল বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ‘টেইম ইয়োর টাইম’ তাঁর আত্মউন্নয়নমূলক টেইম সিরিজের প্রথম বই। এই সিরিজের মোট ১১ টি বই রয়েছে।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 3 টি পণ্য

টেইম ইয়োর মোবাইল

৳ 400
মো: মেহেদী হাসান এসিএস
loader

16% ছাড়

	টেইম ইয়োর হ্যাবিট

টেইম ইয়োর হ্যাবিট

৳ 336 ৳ 400
মো: মেহেদী হাসান এসিএস
loader

16% ছাড়

টেইম ইয়োর টাইম

টেইম ইয়োর টাইম

৳ 252 ৳ 300
মো: মেহেদী হাসান এসিএস
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন