তানভীর কবির সৈকত

তানভীর কবির সৈকত

তানভীর কবির সৈকত

পরিচিতি:

পহেলা ডিসেম্বর শুক্রবার রাত তিনটা একুশ মিনিটে পৃথিবীতে ভূমিষ্ঠ হই আমি। লিকলিকে পাতলা শরীরের ঘাড়ত্যাড়া ছেলেটির কখনো ক্ষুধা লাগে না বলে অভিযোগ করতেন মা। জোর করে খাওয়াতেন। আমি মুখ উগলিয়ে ফেলে দিতাম খাবার। জোর করার অভ্যাসটা ছোট থেকেই অপছন্দ আমার। তাই বড় হবার পর কোনকিছুতেই জোর করেন না পরিবার। তবে, মাকে মানি লক্ষ্মী ছেলের মতন। তিনি আমার প্রথম পাঠক, আমার বন্ধু, আমার আদর্শ। ভুল ধরিয়ে দেন ঠান্ডা কথায়, শুধরিয়ে নেই। তিনি আমার পৃথিবী। ভালোবাসি প্রকৃতি—আকাশ, নদী, পাহাড়, গাছ, রাতের আঁধার, রং চা, অরো কত কি! পড়াশোনা: বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। মা-বাবা জানতো ডানপিটে স্বভাবের ছেলেকে বামে বললে ডানে হাঁটবে, তাই বলাবলিই ছেড়ে দিয়েছিল। আমি ভুল শুধরে পথ চলেছি শুধু।‌ ইন্জিনিয়ারিং পড়তে পড়তেই লেখালেখিতে আসা। এও কি সম্ভব? বিশ্বাস করি, মানুষের বেঁচে থাকার জন্য নিঃশ্বাস জরুরি। লেখা আমার নিঃশ্বাস, ইন্জিনিয়ারিং আমার স্বপ্ন। স্বপ্ন, আর নিঃশ্বাস এক হয়ে সংগ্রাম করলে জীবন আটকায় না। পরিশ্রম গায়ে লাগে না। প্রতিকূল পরিস্থিতিকে ভয় না চ্যালেঞ্জ হিসেবেই নিই। জন্ম রাজশাহীতে হলেও মায়ের সরকারি চাকুরির জন্য দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটোছুটি চলতোই। স্কুলজীবনে কুড়িরও বেশি স্কুল পরিবর্তন করেছি। নানা শহরে নানা মানুষের সাথে মিশে থাকার ব্যাপারগুলো আমার লেখকসত্ত্বাকে টের পাইয়েছে। আমি লিখতে চাই মৃত্যুঅবধি।‌ একদিন চাই, আমার শব্দগুলোই আমাকে ছাড়িয়ে যাক। বেঁচে থাকবো ইনশাআল্লাহ—এমন হারের অপেক্ষায়! লেখক লেখালেখির পাশাপাশি নাটক লিখেন। গীতিকার হিসেবে তার লেখা অনেক গান জনপ্রিয়তা লাভ করেছে। লেখকের প্রথম দুই উপন্যাস: ❇️ বিষাদবৃক্ষ ও ❇️ মায়ামৃগের ভুল-বেভুল

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 2 টি পণ্য

30% ছাড়

কাঠঠোকরা মন

কাঠঠোকরা মন

৳ 175 ৳ 250
তানভীর কবির সৈকত
loader

15% ছাড়

বিষাদবৃক্ষ

বিষাদবৃক্ষ

৳ 298 ৳ 350
তানভীর কবির সৈকত
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন