মুমিত আল রশিদ

মুমিত আল রশিদ

মুমিত আল রশিদ

পরিচিতি:

ড. মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক। বাংলাদেশি দর্শকদের জন্য তিনি ফারসি থেকে বাংলায় অনুবাদ করেছেন- 'ইউসুফ-জুলেখা', 'বিবি মরিয়ম', 'ইসা নবি', 'আসহাবে-কাহাফ', 'কারবালা কাহিনী' ও 'শেহেরজাদ ফরহাদ'। এছাড়া প্রায় ৪০টি ইরানি সিনেমা বাংলায় অনুবাদ করেছেন; দেশ-বিদেশে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধের সংখ্যা ১৮টি। ২০১৮ সালে তার হাত ধরেই এদেশে প্রথম ইরানি সিনেমার শ্যুটিং শুরু হয়। এ সময় ইরানের বিখ্যাত নারী পরিচালক নার্গিস অবিয়ার তাঁর চলচ্চিত্র 'শাবি কে মহ কমেল শোদ'-এর ২২ জন কলাকুশলী নিয়ে বাংলাদেশে আগমন করেন। এছাড়া 'দিন দ্য ডে' চলচ্চিত্রে ইরানি অংশের উপদেষ্টা এবং জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা 'ফেরেশতে'-র চিত্র নাট্যকার ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে লেখকের ফারসি থেকে বাংলায় অনূদিত 'শারমে বুদা' প্রামাণ্যচিত্রটি মধ্যপ্রাচ্যের কান খ্যাত আন্তর্জাতিক ফজর চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসরে তেহরানের চরছু কমপ্লেক্সের ভাহদাত হলে প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রটি রোহিঙ্গাদের নিয়ে নির্মিত। দীর্ঘ দিন ইরানে অবস্থানের ফলে লেখক ইরানি জনগণের লোকজ সংস্কৃতি, উৎসব, রীতিনীতি ক্ষেত্রসমীক্ষার দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন। মূল ফারসি গ্রন্থের ভিত্তিতে ইরান ও ইরানের চলচ্চিত্র নিয়ে বেশকিছু বই প্রকাশিত হয়েছে এবং কয়েকটি মৌলিক ও অনুবাদ গ্রন্থ অচিরেই প্রকাশিত হবে।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 2 টি পণ্য

25% ছাড়

হয়্যার ইজ দ্য ফ্রেন্ড’স হাউস

হয়্যার ইজ দ্য ফ্রেন্ড’স হাউস

৳ 120 ৳ 160
আব্বাস কিয়ারোস্তামি
loader

25% ছাড়

চিলড্রেন অফ হ্যাভেন

চিলড্রেন অফ হ্যাভেন

৳ 113 ৳ 150
মুমিত আল রশিদ
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন