এস এম নুর ইসলাম। লেখক, সম্পাদক, উপস্থাপক ও সংগঠক। লেখক হিসেবে এস এম নুর ইসলামের আগ্রহের বিষয়বৈচিত্র্য বিস্তৃত। তাঁর লেখায় মানুষ ও সমাজের নানা অনুষঙ্গ, জীবনবোধ, দেশপ্রেম, স্বপ্ন, সংগ্রাম, সম্ভাবনা এবং আত্মোন্নয়নের আকাঙ্ক্ষা উঠে আসে। সহজ ও সাবলীল ভাষার ভেতর দিয়ে গভীর ভাবনাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লেখার অন্যতম অভিপ্রায়। ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ের বাইরে তার কৌতূহল ছিল সমাজ, সংস্কৃতি ও নেতৃত্বে। ছাত্ররাজনীতি নয়, তিনি বেছে নিয়েছিলেন সংস্কৃতির পথ যেখানে শব্দ, চিন্তা এবং কণ্ঠ দিয়েই সমাজ বদলানো যায়। এস এম নুরের সবচেয়ে আলোচিত উদ্যোগ সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’, যা নবীন লেখকদের কলম ধরার সাহস জোগায় এবং বিতর্ক, পাঠচক্র ও সাহিত্য সভার মাধ্যমে তৈরি হয় এক বুদ্ধিবৃত্তিক-সৃজনশীল আবহ। সম্পাদক হিসেবে তিনি কেবল লেখা প্রকাশ করেন না— তরুণ মনে চিন্তার বীজ বোনেন। তাঁর বিশ্বাস, একটি সমাজ বদলায় তখনই, যখন তার মানুষগুলো ভাবতে শেখে। শুধু সাহিত্য সম্পাদনা আর উপস্থাপনাতেই নয়, নুর সাংগঠনিক কাজেও সক্রিয়। সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার সেরা সংগঠক পুরস্কারে ভূষিত হয়েছেন। “সোনার মানুষ, সোনার দেশ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ছোট-বড় অনেক সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করছেন ‘গোল্ডেন সোসাইটি’ সংগঠনের ব্যানারে।