মোঃ আতাউর রহমান

মোঃ আতাউর রহমান

মোঃ আতাউর রহমান

পরিচিতি:

মােঃ আতাউর রহমান ময়মনসিংহ জেলার সদর থানার ১১নং ঘাগড়া ইউনিয়নের গােপালনগর গ্রামে ১৯৬৪ সালের ৬ নভেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আলী, মাতা মরহুমা রহিমা খাতুন। তিনি ৪ ভাই ও বােনের মধ্যে সর্বকনিষ্ঠ।। গ্রামের পাঠশালার পর্ব শেষ করে পার্শ্ববর্তী নজরুল স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি থেকে কৃতিত্বের সাথে ১৯৮০ সালে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮২ সালে নজরুল কলেজ থেকে এইচ এস সি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছােটবেলা থেকেই মােঃ আতাউর রহমান শিক্ষা, শিল্পসাহিত্যের প্রতি প্রবল অনুরাগী ছিলেন। শৈশবেই তাঁর মধ্যে কবিসত্তা লুকায়িত ছিল। এ পর্যন্ত তিনি প্রায় একশত কবিতা, ছড়া ও গান রচনা করেছেন। এ রচনা সম্ভার থেকেই তিনি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিশাল নীলিমা’র পাণ্ডুলিপি তৈরি করেন এবং এর নেপথ্যে থেকে যে মানুষটি একনিষ্ঠভাবে অনুপ্রেরণা জোগিয়েছেন তিনি তার সহধর্মিণী। আলােচ্য গ্রন্থের প্রতিটি কবিতায় রয়েছে তাঁর প্রকৃতি-প্রেম, ভালবাসা, সমাজের সচিত্র প্রতিচ্ছবি এবং বিদ্রোহের ছোঁয়া। পাঠক তা পাঠমাত্র সম্যক উপলব্ধি করতে পারবেন। মােঃ আতাউর রহমান ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। পেশাগত জীবনে তিনি দেশের খ্যাতনামা পাঁচতারকা হােটেল রূপসী বাংলায় মানব সম্পদ বিভাগে কর্মরত আছেন। শিক্ষা অনুরাগী এই মানুষটির বইপড়া ও দেশ ভ্রমণে রয়েছে প্রবল আগ্রহ।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 5 টি পণ্য

প্রজ্ঞা পরম্পরা

৳ 400
মোঃ আতাউর রহমান
loader

20% ছাড়

ইসলাম ও কূটনীতি

ইসলাম ও কূটনীতি

৳ 400 ৳ 500
মাসুদ খোন্দকার
loader

30% ছাড়

রাসূল (সা:) এর বাড়িতে একদিন

রাসূল (সা:) এর বাড়িতে একদিন

৳ 252 ৳ 360
শাইখ আব্দুল মালিক আল কাসিম
loader

16% ছাড়

ওজারতির দুই বছর

ওজারতির দুই বছর

৳ 403 ৳ 480
মোঃ আতাউর রহমান
loader

25% ছাড়

ষষ্ঠী তৎপুরুষ

ষষ্ঠী তৎপুরুষ

৳ 188 ৳ 250
মোঃ আতাউর রহমান
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন