Chogolkhor O Gibatkarir Bhoyaboho Porinoti Ebong Protibeshir Hakw (চোগলখোর ও গীবতকারীর ভয়াবহ পরিনতি এবং প্রতিবেশীর হাক্ব)

চোগলখোর ও গীবতকারীর ভয়াবহ পরিনতি এবং প্রতিবেশীর হাক্ব

৳80.00
৳54.00
33 % ছাড়

সর্বকালের সর্বশ্রেষ্ঠ দ্বীন হলাে ইসলাম। আর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলাে করআন এবং সর্বযুগের সর্বসেরা মহামানব মুহাম্মাদ বিন আবদিল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

এক সময় এ দ্বীন, এ গ্রন্থ ও এ নাবীর অনুসারীরাই ছিল সর্বশ্রেষ্ঠ জাতি। জ্ঞানে-বিজ্ঞানে, ধর্মে-কর্মে, ধনে-জনে, নীতি নৈতিকতায়, সভ্যতা-সংস্কৃতিতে এবং রাজনীতি সমরনীতিতে- এক কথায় জীবনের সকল দিক ও বিভাগে এরা ছিল বিশ্বের ধারক ও বাহক। কিন্তু যুগের পরিবর্তনে আর ভাগ্যের নির্মম পরিহাসে তারাই আজ বিশ্বব্যাপী নিন্দিত, লাঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত । এর মূল কারণ এটা ছাড়া আর কিছু নয়। তারা আজ আসমানী কিতাবের অধ্যয়ন ও অনুসরণ থেকে সরে নাবী মহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাদ দিয়ে নিজেদের মতবাদ-মাযহাব নিয়ে কলহ দ্বন্দ্বে লিপ্ত হয়ে পরস্পরের গীবত চোগলখোরিতে জড়িয়ে পড়েছে। পাপ-পঙ্কিলতায় জর্জরিত এ জাতি নিজেকে মুক্ত করতে হলে প্রথমেই নিজেকে করতে হবে পবিত্র এবং নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে ঈমানী শক্তি। আর গা ঝাড়া দিয়ে রুখে দাঁড়াতে হবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আর তা করতে হলে নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে সাহোর্দপূর্ণ পরিবেশ ও সমাজ- যাতে থাকবেনা গীবত-পরণিন্দা কিংবা হিংসা বিদ্বেষের মতো নেকী বিধ্বংসী আমল । আর তার জন্যই জানতে হবে এসবের অপকারিতার কথা।

পুস্তকটিতে চোগলখােরী, গীবত এবং প্রতিবেশীর হাক্‌ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলােকপাত করা হয়েছে। বিষয়গুলো সংক্ষিপ্ত হলেও সরাসরি হাদীস থেকে গ্রহণ করা হয়েছে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন