Confusing English (কনফিউজিং ইংলিশ)

কনফিউজিং ইংলিশ

প্রকাশনী:  আদর্শ
৳500.00
৳375.00
25 % ছাড়

ইংরেজি শেখা অনেকের জন্যই কঠিন একটা ব্যাপার। বিশেষত বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের কাছে ইংরেজি এক ভয়ের নাম। অথচ বর্তমান যুগে যেকোনো সেক্টরে নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ইংরেজিতে সাবলীল হওয়ার কোনো বিকল্প নেই।

বাঙালি শিক্ষার্থীর কাছে ইংরেজি এক গোলমেলে ভাষা। একই অর্থের শব্দ (যেমন: Keep ও Put) এবং একই উচ্চারণের শব্দ (যেমন: Everyday ও Every day) ব্যবহারে অনেকেরই সমস্যা হয়। এ ধরনের আরো বহু সমস্যার সমাধান দিতেই লেখা হয়েছে ‘কনফিউজিং ইংলিশ’ বইটি।

এ বইয়ে ইংরেজির ‘কনফিউজিং’ বা গোলমেলে বিষয়গুলো সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করে বোঝানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন সহজেই এসব বিষয় বুঝতে ও আয়ত্তে আনতে পারে সেজন্য প্রতিটি অধ্যায়েই পর্যাপ্ত উদাহরণ যোগ করা হয়েছে।

‘কনফিউজিং ইংলিশ’ বইটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং যারা ইংরেজিতে আরও দক্ষ ও সাবলীল হতে চান তাদের সকলের জন্যই বেশ উপযোগী।

  • নাম : কনফিউজিং ইংলিশ
  • লেখক: মুসফিকা নাসরিন
  • প্রকাশনী: : আদর্শ
  • পৃষ্ঠা সংখ্যা : 232
  • ISBN : 9789849818267
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2024

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন