Kobitar Basorghor (কবিতার বাসরঘর)

কবিতার বাসরঘর

প্রকাশনী:  রোদেলা প্রকাশনী
৳200.00
৳150.00
25 % ছাড়
ফ্ল্যাপে লিখা কথা ‘আর কোনো কথা না বলে পদ্মলক্ষী বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল। গায়ে একমগ জল ঢাললো সে। দরজায় টোকা দিল মোহন। ভেতর থেকে কথা বলল পদ্মলক্ষী, আজ তোয়ালে লাগবে না। না, না তোয়ালের ব্যাপার নয়। আমি তো হাত মুখ ধুইনি। তার আগেই আপনি দরজা বন্ধ করে দিলেন। আমি গায়ে জল ঢেলেছি। এখন কি দরজা খুলব? না, না। চুপসে যায় মোহন। বাথরুমের জলের শব্দ এবং চুড়ির শব্দ একাকার হয়ে যায়। দরজার ফাঁক গলে যতটুকু শ্বদ আসে কান পেতে শোনে মোহন। গোপনে উপভোগ করে।’ কবিতার বাসরঘর কোনো কবিতা সংক্রান্ত রচনা নয়। কবিতা কারো নামও নয়। মধ্যবিত্ত এক বিবাহিত তরুণ-তরুণীর যাপিত জীবন কি কবিতার ছন্দের মতো হতে পারে? আমেরিকার আইন অনুযায়ী তারা বিবাহিত স্বামী-স্ত্রী হয়েও কেন এক বছর আলাদা বিছানায় রাত কাটাল? তারা কি পরস্পর ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েছিল? না , মোটেও না। গল্পের ভিতরে গল্প, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া গল্প। তপন দেবনাথ এর উপন্যাস ‘কবিতার বাসরঘর’ চিরকালীন ভালোলাগার এক অনবদ্য রচনা , যা পাঠককে ভাবিয়ে তুলবে তার মননশীলতাকে, জাগিয়ে তুলবে ভেতরে লুকিয়ে থাকা ভালো মানুষটিকে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন