Poraner Gohin Vitore (পরানের গহীন ভিতর)

পরানের গহীন ভিতর

৳250.00
৳210.00
16 % ছাড়

ফ্ল্যাপের লেখা :

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হোকের পরানের গহীন ভিতর এমন এক আশ্চর্য কাব্যগ্রন্থ, বাংলাদেশের কবিতায় যা এর মধ্যেই ধ্রুপদি মর্যাদা লাভ করেছে। পূর্ব বাংলার মানুষের মুখের ভাষার যে সুমিষ্ট - -সহজ অভিব্যক্তি, এ বইয়ের পঙক্তিতে তা সপ্রাণ হয়ে উঠেছে কাব্যের অপূর্ব জাদুর কাঠিতে। এতে আছে আমাদের আত্মপরিচয়ের প্রত্নচিহ্নও। কাম-বিরহ, কামতৃষ্ণা, বিচ্ছেদ-বেদনা- প্রবৃত্তির সবটুকু সারাৎসার ধারণ করে কালজয়ী বইটির খণ্ড খণ্ড কবিতাগুলো সবার সামনে উন্মোচন করে মানুষের ভালোবাসার অখণ্ড স্বরূপ 'মানুষ এমন তয়, একবার পাইবার পর নিতান্ত মাটি মনে হয় তার সোনার মোহর।' - উন্মাতাল সেই ভুবনে, সাবলীল কবিতার জগতে পাঠককে স্বাগত। সৈয়দ শামসুল হোকের শোভিত চিত্রণ হয়ে বইটি এবার প্রকাশিত হলো নতুন এক অনিন্দ্য ব্যঞ্জনায়।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন