আমি মৃণালিনী নই
‘আমি মৃণালিনী নই’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনীর আত্মকথনের ভঙ্গিতে লেখা এই উপন্যাস। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর বিয়ের রাত থেকে শুরু করে নিজের মৃত্যুর আগ পর্যন্ত স্বামী রবিবাবুর সংগোপন জীবনের নানা কথা অকপটে তুলে ধরেছেন মৃণালিনী। সবলতা-দুর্বলতায় মেশা রবীন্দ্রনাথের জীবনের এক দীর্ঘ অধ্যায় আটপৌরে ভাষায় উঠে এসেছে এই উপন্যাসে। পাশাপাশি উঠে এসেছে ভবতারিণী থেকে মৃণালিনীতে পরিণত হওয়া রবি ঠাকুরের সহধর্মিণীর চাওয়া-পাওয়া, পূর্ণতা-অপূর্ণতা এবং তাঁর নারীজীবনের হাহাকার-দীর্ণতার কথাও। এই উপন্যাস আমাদের কথাসাহিত্যের এক মাইলফলক-স্বরূপ সাহিত্যকৃতি।
- নাম : আমি মৃণালিনী নই
- লেখক: হরিশংকর জলদাস
- প্রকাশনী: : প্রথমা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 168
- ভাষা : bangla
- ISBN : 9789849066002
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ (7) : 2018
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





