Spai Stories 1 O 2 (স্পাই স্টোরিজ ১ ও ২)

স্পাই স্টোরিজ ১ ও ২

৳800.00
৳600.00
25 % ছাড়

স্পাই স্টোরিজ ১

-------------------------

কাল্পনিক গোয়েন্দা কাহিনি তো আমরা প্রতিনিয়তই পড়ি। কিন্তু জটিল এই পৃথিবীতে ট্রু স্পাই স্টোরির সংখ্যাই এত বেশি, সেগুলো পড়তে গেলেই এক জীবন ফুরিয়ে যাওয়ার কথা। ফিকশনের তুলনায় নন ফিকশন স্পাই স্টোরি পড়ার মধ্যে বাড়তি একটা লাভ আছে। এর মাধ্যমে গল্পের পাশাপাশি আপনি ইতিহাসের একটা অংশও জানতে পারবেন। জটিল আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কেও কিছুটা ধারণা পাবেন। আর সেজন্যই আসছে মোজাম্মেল হোসেন ত্বোহা’র প্রথম বই: “স্পাই স্টোরিজ: এসপিওনাজ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনি”। প্রতিটি কাহিনিই সত্য ঘটনা অবলম্বনে এবং প্রতিটি কাহিনির বর্ণনাই শ্বাসরুদ্ধকর। মোট ছয়টা গল্প রাখা হয়েছে বইটিতে। এরমধ্যে চারটা গল্পই নেওয়া হয়েছে মূলত প্রশংসিত কিছু নন-ফিকশন থ্রিলার থেকে। আর বাকি দুইটা গল্প লেখা হয়েছে বিভিন্ন ডকুমেন্টারি, আর্টিকেল, লিকড ডকুমেন্টস থেকে তথ্য নিয়ে। সংক্ষেপে বলতে গেলে “স্পাই স্টোরিজ”-এ একই বইয়ের ভেতর আপনি পাচ্ছেন ছয়টা শ্বাসরুদ্ধকর সত্যিকার এসপিওনাজ কাহিনি, যেগুলোতে মূল বইয়ের থ্রিলিং অংশের আমেজ বেশ ভালোভাবেই উঠে এসেছে, কিন্তু যেগুলোতে বইয়ের বাহুল্য অংশগুলো থাকছে না।

স্পাই স্টোরিজ ২

-------------------------------------

আশির দশকের দ্বিতীয়ার্ধে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো টের পায়, তাদের ভেতরে এমন একজন উচ্চপদস্থ ডাবল এজেন্ট আছে, যে তাদের টপ সিক্রেট তথ্যগুলো কেজিবির কাছে পাচার করে দিচ্ছে। সেই ডাবল এজেন্টের খোঁজেই শুরু হয় গোপন একটা কাউন্টার এসপিওনাজ অপারেশন, যা স্থায়ী হয় পরবর্তী ১৫ বছর পর্যন্ত!

এই কাহিনি সেই ডাবল এজেন্টেরই সত্য কাহিনি— শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হয়েও কীভাবে সে সবার চোখের সামনে দিয়ে কেজিবির হয়ে কাজ করে গেছে, কীভাবে কেজিবি তাকে অত্যন্ত চতুরতার সাথে হ্যান্ডেল করেছে, এবং কীভাবে তাকে ধরতে গিয়ে সিআইএ এবং এফবিআই একের পর এক নিজেদের বিশ্বস্ত অফিসারদেরকে সন্দেহ করে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।

স্বাগতম স্নায়ুযুদ্ধের সবচেয়ে থ্রিলিং এসপিওনাজ কাহিনিগুলোর একটাতে, যেখানে একজন ডাবল এজেন্টের কাহিনি বর্ণনা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে উঠে এসেছে আরও ১৪ জন স্পাইয়ের কাহিনি! আমেরিকান এবং রাশিয়ান লেখকদের একাধিক বই অবলম্বনে লেখা এই নন-ফিকশন থ্রিলার আপনাকে নিয়ে যাবে এসপিওনাজের রোমাঞ্চকর জগতে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন