অসময়ের পরাহত
বর্তমানে এই সময়ে আমরা নিজেরা, আমাদের শুভ ইচ্ছাগুলো, আমাদের স্বপ্নগুলো যেন বারবার কঠিন সময়ের কাছে, বিরুপ পরিবেশ-পরিস্থিতির কারণে হেরে যাচ্ছে বারবার। অথচ, সেগুলোর জয় হলে আমরা, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবী— জয় হতো সবার। এমন একটা সময়ে আমরা হেরে যাচ্ছি, যখন দূরস্ত ঘোড়ার মতো আমাদের স্বপ্নগুলোর ছুটে বেড়ানো উচিত। তাই কবিতা লিখতে গিয়ে আমার কবিতার অনেকগুলোই হয়ে ওঠে বেদনার কবিতা, পরাভবের কবিতা; সেজন্য আমার বইয়ের নামও 'অসময়ের পরাহত।' তবে, আশা কিন্তু আমরা ছাড়ব না যে একসময় আমরাই হবো ‘সুসময়ের সংহত!”
শত শত কবির হাজারো কবিতার মধ্যে আমার কবিতাগুলো পাঠকদের কাছে স্বাতন্ত্রভাবে সমাদৃত হলেই আমার কবিতা লেখা স্বার্থক হবে।
- নাম : অসময়ের পরাহত
- লেখক: আরমান কবির
- প্রকাশনী: : প্রত্যাশা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 56
- ভাষা : bangla
- ISBN : 9789843524751
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





